বাংলাদেশের বিপক্ষে রান করতে ধুঁকছে শ্রীলংকা
নবম টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। বল হাতে শুরুটা ভালো করেছে নাজমুল হোসেন শান্তর দল। লাল-সবুজদের বোলিং তোপে রান করতে ধুঁকছে লংকানরা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে তিন উইকেটে ৯৫ রান করেছে শ্রীলংকা।
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ।
ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি।
আজ টপ অর্ডারে খেলবেন তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাস। মিডল অর্ডারে শান্তর সঙ্গে আছেন সাকিব, হৃদয় ও রিয়াদ। বল হাতে একাদশে আছেন তিন পেসার। তাসকিন, মুস্তাফিজ ও শরিফুলের সঙ্গে লেগস্পিনার হিসেবে আছেন রিশাদ।

Comments
Post a Comment